ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে রক্তাক্ত অবস্থায় রংবেল (২২) নামে এক মাদকাসক্ত যুবককে উদ্ধার করে পুলিশ। দায়িত্ব নিয়ে পুলিশ তাকে হাসপাতালে চিকিৎসা করাতে ফনপড মভপহ। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় সে পুলিশকে ছুরি ধরে পালিয়ে যায়।
বুধবার (০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। রুবেলের বাড়ি সিলেট জেলা সদরে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির দুই পুলিশ সদস্য রুবেলকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার ভর্তির কাগজ সার্জারি ওয়ার্ডে জমা দেওয়ার সময় ওই তরুণ ছুরি নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় এক পুলিশ সদস্য দৌড়ে ওয়ার্ড থেকে বেরিয়ে গেইট লাগিয়ে দেন। পরে ওই তরুণ ওয়ার্ডের ভেতরে থাকা অপর পুলিশ সদস্যকে ছুরি ধরে জিম্মি করার চেষ্টা করেন। খবর পেয়ে আরেকজন পুলিশ সদস্য হাসপাতালে এলে ওয়ার্ডের গেইটের বাইরে থাকা পুলিশ সদস্য গেইট খুলে দেন। এ সুযোগে ওই তরুণ দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, স্টেশন এলাকায় মাদকাসক্ত এক তরুণকে আহতাবস্থায় দেখে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় সেখান থেকে সে পালিয়ে যায়।