পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বর্ধিত সভা শুরু হয়ে বেলা ৩ টায় শেষ হয়। ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অষ্টমনিষা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন
জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর রহমান প্রধান, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে অধ্যক্ষ সাইদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, আজাদ খান, উপজেলা মহিলা লীগের নেত্রী ও উপজেলা পরিষদের ভাইস - চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ প্রমুখ।