পাবনার সুজানগরে বুধবার দুপুরে পুকুরের পানিতে ডুবে শামীম হাসাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চর খলিলপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা শামছুল ইসলাম জানায়, ঐদিন দুপুর ১২টায় ওই শামীম বাড়ির সবার অজান্তে বাড়ি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজা খুঁজি করে ঐ পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।