সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও বুধবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও তাঁতীবন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন আখতারুজ্জামান জর্জ মাস্টার।