কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা তাঁর আর্থিক স¤পদের বিবরণী প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক স¤পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ শীর্ষক প্রকল্পের অধীনে ইউনিয়ন ভিত্তিক প্রথম পর্যায়ে তিনিই কেশবপুরে প্রথম এটি প্রকাশ করলেন। সভায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা তাঁর স¤পদসহ আয়ের উৎস তুলে ধরেন এবং সে সমস্ত তথ্যাদি রাইটস যশোরের কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
বুধবার দুপুরে রাইটস যশোরের উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন ভিত্তিক প্রথম পর্যায়ে আর্থিক স¤পদ বিবরণী প্রকাশ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম,রাইটস যশোরের প্রোগ্রাম কর্মকর্তা আবু সাঈদ, সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ূন কবীর, প্রকল্পের সুশীল সমাজের প্রতিনিধিদের সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ স¤পাদক কামাল উদ্দিনসহ পরিষদের সদস্যবৃন্দ।