বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি নাটোর জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনে মোঃ জালাল উদ্দিন সভাপতি এবং মোঃ আবদুল হাদি সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সারাদিন বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শ্রী দিলীপ প্রামানিক। নির্বাচনে সতেরটি পদের মধ্যে ১৪টি পদে সরাসরি ভোট হয় এবং বাকি তিনটিতে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। ৪০২ ভোটারের মধ্যে ৩৭৫জন ভোটার ৩৪ জন প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিউর রহসান মিলন, সহ সভাপতি আনোয়ার হোসেন ও সহ সভাপতি মোঃ আবদুল বাসেদ খাঁন, সাংগাঠনিক সম্পাদক মোঃ মানিক মন্ডল, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন,শ্রম বিষয়ক সম্পাদক কামাল হোসেন। বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী ও সাংস্কৃতি সম্পাদক মোঃ বকুল হোসেন। এ ছাড়া কার্য নির্বাহী পরিষদের পাঁচ সদস্য হলেন, জালাল মন্ডল, নায়েব আলী, আলেক, সবুজ ও নয়ন।