প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নব নির্মিত ভূমি অফিস এবং নবীনগর সদর ইউনিয়ন, বিটঘর,নাটঘর ও বড়াইল ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী নব-নির্মিত ভবনগুলোর শুভ উদ্বোধন ঘোষণা দেওয়ার পর নবীনগর উপজেলা ভূমি অফিস এর উদ্বোধনের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন,প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল হাদি, মনির হোসেন, সফিকুল ইসলাম বাদল, এস এ রুবেল জসিম উদ্দিন, মো. সফর মিয়া, খলিলুর রহমান,মো. দেলোয়ার হোসেন, সোহেলসহ আরো অনেকে।
ফলক উন্মোচন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন বলেন, ভূমি সম্পর্কিত সমগ্র সেবা জনগনের নিকট নিরবিচ্ছিন্ন ভাবে পৌছে দেওয়ার লক্ষ নিয়ে সরকারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।