দুর্নীতির অভিযোগে কাস্টমস হাউজ, চট্টগ্রাম এবং তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লি. এর দুই প্রতিষ্ঠানের ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল তাদের জেরা করেন কমিশনের কর্মকর্তারা। কাস্টমস হাউজের যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- সাইফুন নাহার জনি, সহকারী রাজস্ব কর্মকর্তা, মির্জা সাইদ হাসান ফরমান, সহকারী রাজস্ব কর্মকর্তা, মোঃ মাহমুদুল হাসান মুন্সী, সহকারী রাজস্ব কর্মকর্তা, মোঃ মাহবুবার রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা, মোঃ ওমর ফারুক, সহকারী রাজস্ব কর্মকর্তা, মোঃ সাইফুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা, মাহমুদা আক্তার লিপি, সহকারী রাজস্ব কর্মকর্তা ও মোঃ সাইফুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা। তাদের বিরুদ্ধে দুদকে পাওয়া অভিযোগ কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে, বদলীকৃত ২ কর্মকর্তার আইডি ব্যবহার করে ৭ জন সিএন্ডএফ এর সহযোগীতায় চট্টগ্রাম বন্দর হতে আমদানিকৃত মালামাল খালাস করে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেছে।
অন্যদিকে:তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের যাদের ইন্টাগ্রেশন করা হয়েছে তারা হলেন- হাসান আহাম্মদ, উপব্যবস্থাপক, মেটকি এ- ভিজিলেন্সে শাখা, আবিবি-সোনারগাও,নারায়নগঞ্জ,মোঃ আহম্মদ উল্যাহ, উপব্যবস্থাপক,করশন শাখা,ইসিসি বিভাগ
উপরোক্ত ২ জনের বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং তাদের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য নেয়া হয়েছে। ওই তথ্যাদি পর্যালোচনার কাজ চলমান রয়েছে এবং মোঃ আইয়ুব খান চৌধুরী, পরচিালক (পরিকল্পনা), পেট্রেবাংলা, বর্তমানে সম্পদরে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তিতাসের এই তিন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে নিজ নামে ও অন্যান্য নিকট আত্মীয়দের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত টিম। বিষয়টি নিশ্চিত করেছে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. আরিফুর রহমান।