সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়ের বিরুদ্ধে করা আসামিপক্ষের আপিল নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
এসব আপিল মামলা নিষ্পত্তির জন্য ইতোপূর্বে হাইকোর্টের বেধে দেয়া ২৫ সেপ্টেম্বর সময়ের মধ্যে রায় ঘোষিত হয়েছে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। উক্ত রায়ে ক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল মামলা দায়ের করেন আসামিপক্ষ। একইসঙ্গে আসামিরা দায়রা জজ আদালতে জামিনের আবেদনও করেন। কিন্তু তাদের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন তারা।