জাপানি দুই শিশুর মা ডা. এরিকো নাকানোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও দ্রুত সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সাথে এই দুই শিশুকে নিয়ে মা বাইরে ঘুরতে যেতে পারবেন বলেও অনুমতি দেয়া হয়েছে। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া, জাপানি নারী এরিকো এবং তার সন্তানদের নিয়ে কে বা কারা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা খুঁজে বের করার জন্য সিআইডির সাইবার ক্রাইম টিমকে নির্দেশ দিয়েছে আদালত।
চলতি মাসের ৯, ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর দুই মেয়ের সাথে শুধু মা থাকবেন বলেও বলা হয়েছে। গুলশানের যে বাসায় শিশু দুটি থাকছে সেই বাসার ভেতরের সিসিটিভি সরানোর নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৬ই সেপ্টেম্বর।