আশুগঞ্জে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের বিনাশ্রম জেল দিয়েছে।আশুগঞ্জ থানা পুলিশ জানায়,সোমবার দিনগত গভীর রাতে লালপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের আল আমিন ইয়াবা বিক্রি করছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।আল আমিন টের পেয়ে ইয়াবার বড় চালান রাতের অন্ধকারে ঘরের বাইওে ফেলে দেয়। পরবর্তীতে তাকে তল্লঅসী করে দুই পিছ ইয়াবা পাওয়া যায়।পরবর্তীতে আল আমিন,পিতা সামসু য়িয়াকে দুইপিছ ইয়াবাসহ আটক করে আশুগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে মঙ্গলবার সকালে তিনি মাদক ব্যবসায়ী আল আমি কে তার কার্যালয়ে পাঠাতে বললে পুলিশ আল আমিনকে উপজেলা নির্বাহী কর্মকতা’র কার্যালয়ে নিয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ^াস আল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করলে তাকে(আল আমিন)কে ৬মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আজাদ রহমান বলেন,কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। লালঅপুর ইউয়িনের আল আমিন একজন বড়ধরনের মাদক ব্যবসায়ী।তিনি বলেন,আশুগঞ্জ থেকে মাদক নিমৃল করার লক্ষ নিয়ে কাজ করছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আজাদ রহমান বলেন,সমাজ থেকে মাদককে নির্মুল করতে হলে সবার আগে জনগণের সম্পৃক্তা জরুরী।এজন্য তিনি সমাজের সর্বস্তরের লোককে এগিয়ে আসার আহবান জানানি।