সম্প্রতি জামিনে কারামুক্ত হয়ে বাসায় ফিরেছেন আলোচিত নায়িকা পরীমণি। মুক্তির পর পরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর ‘এত সাহস কার’ গানটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন-নিজের উপর বিশ্বাস রাখুন।
ভারতীয় সংবাদ মাধ্যমের কাছ থেকে বিষয়টি শোনার পর নচিকেতা বলেছেন, ব্যক্তিগতভাবে পরীমণিকে আমার ভালো লাগে। ভীষণ সাহসী। যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা রাখেন। তার দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন। যা খুব সহজ নয়। যা করছেন বেশ করছেন।