প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন- মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আনসার বাহিনীর সদস্যরাও সেই সময়ের থ্রি নট থ্রি রাইফেল দিয়ে শক্রর মোকাবেলায় করেছিল। আনসার বাহিনীর ইতিহাস অনেক দীর্ঘ। বৈশি^ক মহামারী করোনাকালে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন সামাজিক সমস্যাসহ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে এই বাহিনীটি।
সোমবার দুপুরে পার্বতীপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলার পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি ছিলেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আবদুস সামাদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মমিন উদ্দীন।
মতবিনিময় সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ওয়ার্ডের দলপতিসহ আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সেরা কাজের জন্য আনসার কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড লিডারদের মাঝে পুরস্কার হিসেবে বাই-সাইকেল, সেলাই মেশিন, ছাতা, টর্চ লাইটসহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।