নিখোজের ১মাস পার হলেও সন্ধান মেলেনি ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আবু সাইদ (১৫) নামে এক কিশোরের। সে ওই গ্রামের জাহিদ আকন্দ (ফকির) এর ছেলে। জানা যায় গত ৮ আগস্ট সকাল ১০টার দিকে বাড়ী থেকে অজ্ঞাত কারণে নিখোজ হয় সে। এ নিয়ে থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। এরপর বিভিন্ন এলাকায় মাইকিং ও অনেক খোজাখুজি করে কোন সন্ধান না পাওয়ায় বাবা-মা মুর্ছে গেছেন। সন্ধান পেলে সারিয়াকান্দি থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এস.আই তপন জানান, কিশোরটির সন্ধানের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা ও তদন্ত চালিয়ে যাচ্ছি। আশা করছি আমরা তার কোন না কোন খবর পাবো।