সারিয়াকান্দি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ ও দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকালে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক বন্যায় ক্ষত্রিগ্রস্থ পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪০ জনকে ২ লক্ষ টাকা এবং দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত ২৭জন ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাসেল মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই চেকগুলি বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজলা সমাজসেবা কর্মকর্তা নাইম মিয়া ও সুবিধাভোগীরা এ সময় উপস্থি ছিলেন।