বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে আবদুল মহিত তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে বগুড়ার আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামে আজ সারাদিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী ও তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবসের আলোচনা সভার সভাপতিত্বে করেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বুলবুল ফারুক।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া উপজেলার বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা আলহাজ¦ আবদুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মোক্তাকিন তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান মধু, আদমদীঘি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আনোয়ার ইসলাম, ফরিদুল হক মুক্তা, আবু মোতালেব, দুলাল হোসেন, মজনু তালুকদার, আবদুল মজিদ, ফজলুল হক, আদমদীঘি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, আতোয়ার রহমান, আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, কোরবান আলী, নাজমুল হোসেন, মুকুল খলিফা, রিয়ন সরকার, ওমর ফারুক, এনামুল হোসেন, মাসুদ রানা, আবু বক্কর, এমদাদুল হক, বগুড়া জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আবদুর রহিম, তনিম হোসেন, মারুফ সরদার, রবিন হোসেন, সোহেল রানা, মিনহাজুল ইসলাম, তুষার, মেহেদী প্রমুখ। আলোচনা শেষে খাদেলা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে সাধারন মানুষের মাঝে খাবার বিতরন করেন আবদুল মহিত তালুকদার।