রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পর্শে সামরুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দিকে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। সামরুল ইসলাম উপজেলার পিরগাছা গ্রামের খোরশেদ আলীর ছেলে। পেশায় তিনি সিট কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
এ বিষয়ে নিহতের ভাই জামরুল ইসলাম জানান, আমার ভাই গ্রামে গ্রামে ব্যাটারি চালিত ফেরি করে সিট কাপড় বিক্রি করেন। বিকেলে বাড়ি ফিরে সন্ধায় ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে ভ্যানের সাথে আটকে ছিল। তার স্ত্রী ববিতা বেগম বিষয়টি লক্ষ্য করে আত্মচিৎকার করলে প্রতিবেশিরা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা নিয়ে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।