বগুড়ার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে ৯টি ওয়ার্ডে যুবদলের নতুন আহ্বায়ক কমিটি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে সান্তাহার পৌর যুবদল কার্য্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি হস্তান্তর উপলক্ষে আলোচনায় সভার সভাপতিত্বে করেন সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ। ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান, সান্তাহার পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন, যুগ্ন আহ্বায়ক মাহামুদুল আলম, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহম্মেদ লিয়ন, ছাত্রদলের নেতা সনি, দিপু, বিপ্লব সহ অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে যুবদলের ৯টি ওয়ার্ডের আহ্বায়ক ও যুগ্ন আহবায়কের হাতে নতুন কমিটির তালিকা তুলে দেওয়া হয়।