দুই দশক অধিকাল আগে নির্মিত সেতুটি সংযোগ সড়কের অভাবে কেউ ব্যবহার করেনি। দুই গ্রামের মাুনষের যোগাযোগের সুবিধার জন্য দুই দশকের বেশি সময় আগে একটি সেতু নির্মান করা হয়। ব্রাহ্মনবাড়িয়া আঘাউড়া উপজেলার ধরঘার ইউনিয়নে। বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপর সেতুটি নির্মিত হলেও তা কাজে আসেনি। কারন দুই পাশের সংযোগ সড়ক না থাকায় একদিনও সেতুটি ব্যবহার করা যায় নি। অন্যদিকে গত ৩ সেপ্টেম্বর একটি ইট বোঝাই নৌকায় ধাক্কায় সেতুটি ভেঙ্গে পড়েছে। ১৯৯৯ সালে নির্মিত এ সেতুটির সাথে সংযোগ সেতু নির্মিত হয়নি সরকার পরিবর্তনের কারনে। ফলশূন্য বিনিয়োগ হিসেবে ছ’লাখ টাকা পানিতে ফেলা হয়েছে। সারা দেশে এমন প্রকল্পের সংখ্যা অনেক। এসব প্রকল্পে বিশাল অংক বিনিয়োগ হলেও ব্যবহার করা হয়নি।
শুধু রাজনৈতিক কারনে নয়: ভূল পরিকল্পনা ও নির্দিষ্ট সময়ে প্রকল্প কাজ শেষ করতে না পারায়ও অনেক প্রকল্প জনগনের কাজে আসছে না। আবার নির্দিস্ট সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে না পারার কারনে প্রকল্প ব্যয় বেড়ে যাচ্ছে। এ নিয়ে একনেক সভায় প্রধানমন্ত্রী যতোই প্রশ্নবানে জর্জারিত করুন না মন্ত্রী সচিবদের কাজের কাজ কিছুই হচ্ছে না। সম্ভাব্যতা যাচাই ছাড়া প্রকল্প নেওয়ায় একদিকে যেমন জনগনের অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে বারবার প্রকল্প সংশোধন করায় বাস্তবায়নেও দেরি হচ্ছে। তাতে অযৌক্তিক ভাবে প্রকল্পের সময় ও ব্যায় বেড়ে দুর্নীতির চোরা গলি তৈরী হচ্ছে।
অপরিকল্পিত প্রকল্পের কাজ খুব একটা টেকসই হয় না। জনগনও সেই প্রকল্পের সুফল পায়না। অনেক ক্ষেত্রেই দেখা যায়, যে উদ্দেশ্য নিয়ে প্রকল্প নেওয়া হয়েছিল, বাস্তবায়নের পর তার সুফল মিলছে না। গুনগত মান পরীক্ষা নিরীক্ষা না করে ইট ব্যবহার করায় রাস্তা টেকসই হচ্ছে না। রাজধানীর রাজপথ সহ সারা দেশের রাস্তাগুলোয় ইট ভেঙ্গে খানাখন্দকে ভরে গেছে। তাতে গাড়ি বা পথচারীদের চলতে অসুবিধা হচ্ছে। নষ্ট হচ্ছে কর্মঘন্টা। শুধু তাই নয়, এদেশে এখনো বৃহত্তর স্বার্থের চিন্তা না করে শুধু রাজনৈতিক স্বার্থের কথা চিন্তা করে প্রকল্প নেয়া হয়। সে সব প্রকল্পের সাম্ভাব্যতা যাচাই না করেই নেয়া হয়। ফলে ছোট প্রকল্পগুলোর ক্ষেত্রে একাধিকবার সময়ও ব্যয় বাড়ানো হচ্ছে। আবার প্রকল্প গ্রহনের ক্ষেত্রে জমি অধিগ্রহন না করেই প্রকল্প মেয়াদ ঠিক করা হচ্ছে দুই বা তিন বছর। অথচ বাস্তবতা হচ্ছে এ সময় চলে যাচ্ছে জমি অধিগ্রহন করতে করতে। তাহলে বাকি কাজ শেষ করতে তো সময় বাড়াতে হবে। আর সময় বাড়ালে খরচও বাড়ে। সাথে দূর্নীতির পথও প্রশস্ত হয়।
কাজেই যে কোনো প্রকল্প প্রনয়নের সময় সম্ভাবতা যাচাই, প্রকল্প মেয়াদ বাস্তবতার নিরীকে নির্ধারন করে প্রকল্প ব্যায় কমিয়ে সার্থক প্রকল্প বাস্তবায়নের জরুরি পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য নয়, জনগনের প্রয়োজনকে দিতে হবে অগ্রাধিকার। তাতেই দেশ ও জাতির উন্নতি হবে। আশা করি বিষয়টির প্রতি সংশ্লিষ্টরা নজর দিবেন।