র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল নির্বাহী ম্যাজিষ্টেট্রের সহযোগীতায় পাবনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমা করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, রোববার সকালে র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায়ের নেতৃত্বে পাবনা জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালকের বিচারক সহকারী কমিশনার উম্মে তাবাসুম লিখন আলী (২৫), জাকির হোসেন (৪০), নজরুল ইসলাম (৪০), মেহেদী হাসান (৩০) ও মাহামুদুল হাসান (৫২) কে ৫’শ টাকা করে এবং একই চক্রের অন্য সদস্য আবদুল কালাম (৫০), সুমন শেখ (৪৫), সাব্বির হোসেন (২৭), জনি (২৫), হান্নান শেখ (৩৪), জামাল উদ্দিন (৫২) কে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ডের রায় দেন।