চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলার সদরের প্রাণকেন্দ্র সমাজী ভবনে ‘চলনবিল সেলাই প্রশিক্ষণ ও বিপনন কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করেন অস্ট্রেলিয়া প্রবাসী বীরমুক্তিযোদ্ধা মো. কামরুল চৌধুরী। অস্ট্রেলিয়ার সেবা ও আল্টারনেটিভ অ্যাপ্রোচ’র সহয়েগিতায় এলজিইডি’র প্রকল্প পরিচালক মমিন মুজিবুল হক টুটুল সমাজীর সভাপতিত্বে ও অস্ট্রেলিয়া প্রবাসী ডা: আহমদ শরীফ শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আল্টারনেটিভ অ্যাপ্রোচের মাসুমা মান্নান। বক্তব্য দেন,প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক সহায়তাকারী আমেরিকা প্রবাসী ডা: পারভেজ আলম,অস্ট্রেলিয়া প্রবাসী ডা: শাহেদ আলম,সেবার প্রকল্প পরিচালক মনিরুজ্জামান,ডা: সোহেলী,চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে চাটমোহরের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।