পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের উপ-পরিচালক ড.চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন পাবনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠনের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম। এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ গ্রামপুলিশ উপস্থিত ছিলেন। গ্রাম পুলিশদের পেশাগত সুবিধার কথা বিবেচনা করে পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১০৩ জন নারী ও পুরুষ গ্রামপুলিশের মাঝে ১০৩ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।