দিনাজপুর জেলার ঘোড়াঘাটে ব্যাংক এশিয়ার ঘোড়াঘাট বাজার আউটলেট এর নতুন ভবনে স্থানান্তর উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ৫ সেপ্টেম্বর দুপুর ২.৩০ মিনিটে ব্যাংক এশিয়ার ঘোড়াঘাট বাজার আউটলেট এর পরিচালক আমিনুল ইসলাম তুষার এর সভাপতিত্বে ওই দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র আবদুস ছাত্তর মিল, পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল, পল্লী বিদ্যুতের ডিজিএম আবদুল আলীম, ঘোড়াঘাট থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইনচার্জ মমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশাদুজ্জামান ভুট্টু, মোঃ তানজিলুর রহমান তুহিন (ডিএম গাইবান্ধা, এবি,ডি), মোঃ রেজয়ানুল সরকার,আহসান হাবিব,শুব্রত দাস,ইমতিয়াজ চৌধুরী প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে সুধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ঊপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়ার পক্ষ থেকে ৩জন মেধাবী ছাত্রীকে সনদপত্র ও শিক্ষা উপকরন প্রদান করা হয়। শেষে মোনাজাত ও তবারক বন্টন করা হয়।