দলের কর্মকান্ডকে আরো বেগবান করার লক্ষ্যে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির জেলার গৌরনদী উপজেলা ও পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
জাপার কেন্দ্রীয় নেতা এসএম রহমান পারভেজের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ইকবাল হোসেন তাপস। বক্তব্য রাখেন শ্রমিক পার্টির জেলা সভাপতি আবদুল মান্নান, উপজেলা জাপার সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রনি, যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন আলী সংগ্রাম, পৌর সভাপতি আবু হানিফ প্রমুখ।