পাবনার সুজানগরের হেমরাজপুর গ্রামে অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৮জন জুয়াড়িকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। এ সময় জুয়াড়িদের কাছ থেকে ২৬হাজার ৩‘শ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাতে ঐ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো হেমরাজপুর গ্রামের রহমত আলী (৪৪), খলিল খাঁ (২৭), ভায়না আশ্রয়ণ কেন্দ্রের সুমন প্রামাণিক (২৫), চলনা চরপাড়া গ্রামের আনিস শেখ (৩২), ভায়না গ্রামের পল্টন মন্ডল (৩২), গোপালপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০), মুজাইতপুর গ্রামের মুছা খাঁ (৩০) ও লালন খাঁ (৩৮) ।
থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানায়, রাত ১টার দিকে হেমরাজপুর গ্রামের মৃত-মাজেদ আলী মোল্লার বাড়ির একটি আস্তানায় ঐ ৮জুয়াড়ি তাস দিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই দিপু মন্ডল সঙ্গীয় আরও পুলিশ অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় জুয়া আইনের ৪ধারায় একটি মামলা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।