পাবনার চাটমোহর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় ডাকবাংলো চত্বরে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক বেগম সাজেদা রহমানের সভাপতিত্বে ও যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড,স্বপ্না রানী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
সমাবেশে বক্তব্য দেন,উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন,ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম,হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন,বিলচলন ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ,নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক নুরজাহান মুক্তি,পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.ইতি হোসেন স্বপ্না,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ,সাবিনা ইয়াসমিন,আনোয়ারা বেগম বেলি প্রমূখ।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,পাবনা জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,আ,লীগ নেতা মো.শামসুজ্জোহা,উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার,সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।