গতকাল গ্রীন লাইফের তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে দিঘলিয়ার সামাজিক সংগঠন গ্রীন লাইফের সকল স্বেচ্ছাসেবী সদস্যদের আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠে সুসজ্জীত ও শৃঙ্খলীত পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানের প্রথমেই শুরু হয় শরীর চর্চা কেন্দ্রীক সংগঠনের কিছু শরীর চর্চা প্রদর্শনের মাধ্যমে। যার নেতৃত্ব দেন অবসর প্রাপ্ত আর্মি শাহ জামাল ও বি এল কলেজ ছাত্র সুমন। গ্রীন লাইফের প্রত্যেক সদস্য একে অপরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে মোটর বাইক শোভা যাত্রা শেষে কেক কাটা অনুষ্ঠান শুরু হয়। গ্রীন লাইফের আলোচনা সভায় অংশ নেন তরুন নেতৃত্ব আহসানুল হক হিরো ও মুহম্মদ নুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন লাইফ পরিচালক শেখ রওশন আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ জনাব শামীম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রধান ইঞ্জিনিয়ারমোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম। উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন পথের বাজার বনিক সমিতির সন্মানিত সভাপতি বি এম আলম, সিনিয়র উপদেষ্টা ছিদ্দিকুর রহমান, সেনহাটি ইউনিয়ন সদস্য বজলুর রহমান বাবুল ও আরও অনেকে। তবে আলোচনা অনুষ্ঠানের প্রথমেই কোরআনে কালাম থেকে তিলাওয়াত করেন হাজী ইদ্রিস ও পরে গীতা পাঠ করেন শ্যামল কুমার কুন্ডু। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় গত দিনের প্রতিষ্ঠা বার্ষিকীর সকল মনজ্ঞ কর্মসূচি।