পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশনের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রেল মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে তিনি ট্রেনযোগে চাটমোহর রেলস্টেশনে আসেন এবং উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় চাটমোহরের সন্তান শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব মো.আ. রহিমসহ রেলওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে সারাদেশে ৬০টি স্টেশনের উন্নয়ন কাজ হচ্ছে। এরমধ্যে চাটমোহর রেলওয়ে স্টেশনও রয়েছে। উন্নয়ন কাজের মধ্যে রয়েছে ৪০০ ফিট সেড নির্মাণ,প্লাটফরম বর্ধিতকরণ,আই প্লাট ফরম নির্মাণ,মসজিদ নির্মাণ,প্লাটফরম উঁচুকরণ ও শৌচাগার নির্মাণ প্রভৃতি।