পাবনার চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো.শরিফুল ইসলাম। এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি হয়েছে। ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।