নওগাঁর রাণীনগরে পিপলস পার্টি (এনপিপি)'র নব গঠিত উপজেলা আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খট্টেশ্বর হাটখোলা এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পিপলস পার্টির আহ্বায়ক শাহ মো: বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন,ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নওগাঁ -৬,(আত্রাই-রাণীনগর) এর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম রুবেল,নওগাঁ জেলা শাখার আহ্বায়ক খন্দকার আমিনুর রহমান ফ্রবেল ,রাণীনগর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাসেম আলীসহ সদস্যবৃন্দ।পরিচিতি ও আলোচনা সভায় এলাকার তরুন-যুবকসহ বিভিন্ন শ্রেনী পেশার বেশ কিছু ব্যক্তি দলে যোগদান করে। এ ছাড়া সভা শেষে শ্রী বিদ্যুৎ কুমার মহন্তকে আহ্বায়ক ও জুলফিকার শেখকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট উপজেলার খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।