রংপুরের পীরগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মিঠিপুর ইউনিয়নের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন ছাত্রীর মাঝে বাইসাইকেল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জ উচ্চবিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে চারা ও বাই সাইকেল তুলে দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়। এর আগে মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম ফারুক আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় প্রধান অতিথি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মাদারগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ তাজুল ইসলাম শামীম, পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিব প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় সূধীজন, শিক্ষক, শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছাত্রীরা লাল কার্ড দেখিয়ে বাল্যবিয়েকে ”না” বলেন। এ প্রসঙ্গে মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, ২০২০-২০২১ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের বরাদ্দ থেকে ৩টি মাধ্যমিক বিদ্যালয় মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও পানবাজার ডিএম উচ্চ বিদ্যালয়, ৫টি মাদ্রাসা মাদারগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্্রাসা, সদরা কুতুবপুর আমিনিয়া মাদ্্রাসা, দুরামিঠিপুর দাখিল মাদ্্রাসা, কাশিমপুর দাখিল মাদ্রাসা ও মন্ডলের বাজার দাখিল মাদ্্রাসার ৫০জন গরীব ও মেধাবী ছাত্রী বাছাই করে প্রত্যোককে ১টি করে বাই সাইকেল ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়েছে।