নাটোরের সিংড়ায় মো. বায়েজিদ হোসেন (২৪) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের উত্তর দমদমা এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত চালক উপজেলার তাজপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন জানান, মো. বায়েজিদ হোসেন সিংড়া-টু-তাজপুর রাস্তায় ভাড়ায় মোটর সাইকেল চালাত। প্রতিদিনের ন্যায় সকালে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে দুপুর দেড় টার দিকে একজন যাত্রী নিয়ে তাজপুর যাওয়ার পথে উত্তর দমদমা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা কেটে নেয়া গুড়ির উপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটর সাইকেলের পিছনে থাকা যাত্রীর কোন সমস্যা হয়নি।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই।