সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্নের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন লালপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়া।
বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর সকালে লালপুরের নূরুল্লাপুরে দলীয় কার্যালয়ে লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, আওয়ামী লীগের রাজনীতির সাথে ৩০ বছর জড়িত রয়েছি ও নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সহ বিভিন্ন সামাজিক পদে দায়িত্ব পালন করে আসছি।
গত ৩০ আগস্ট " সাজ্জাদ হোসেন ও রাজনীতি দর্পণ লালপুর " নামের ফেসবুক আইডি তে থানার নোটিশ বোর্ড থেকে ছবি সংগ্রহের ম্যধ্যমে সমাজের কাছে আমাকে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। এই মিথ্যাচারের বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এদিকে তাদের বিরুদ্ধে আখ ধান, বাদাম সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে বালি উত্তোলন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও তিনি জানান। এ সময় দলীয় নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।