বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও ফ্রি করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: রবিউল আলম বুলেট এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াছাৎ হায়দার টগর, উপজেলা মহিলা দলের নেত্রী কাজী রওশন জাহান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী দুলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আবদুস সোবহান, গোলাম ইয়াজদানী শাম্মী, সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম, সদস্য আবু বক্কর সিদ্দিক, হানিফ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস, এম, হান্নান, সাংগঠনিক সম্পাদক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামসুজ্জোহা মিলন।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাস বাদল, সাধারণ সম্পাদক এনামুল হক, চান্দাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রশিদ মাস্টার, সফাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাস্টার, উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেলুজামান সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য খাইরুল ইসলাম, চঞ্চল রহমান, ইখতিয়ার উদ্দিন দুরন্ত, সোহাগ হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পী কুমার, গোলাম কিবরিয়া, ১নং সদস্য আতিকুর রহমান আতিক, কামরুজ্জামান প্রমুখ এতে উপস্থিত ছিলেন।