জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে কয়রা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য বিষয়ে প্রশিক্ষন ও উৎপাদন উপকরন বিতরন করা হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসের ট্রেনিং সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাড. কোমলেশ চন্দ্র সানা। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ। উপজেলার ৭ টি ইউনিয়নের ২০ জন মৎস্য চাষি প্রশিক্ষনে অংশগ্রহণ করেন। প্রশিক্ষন শেষে উৎপাদন উপকরন বিতরন করা হয়।