কয়রায় বিআরডিবির চেয়ারম্যান পদে বিনা প্রতিদন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ শাহাদাত হোসেন। জানা গেছে ২০২১-২০২৪ সালের জন্য তিন বছর মেয়াদী বিআরডিবির চেয়ারম্যান পদে ভোট গ্রহন করা হবে ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে ওই পদের জন্য মনোয়ন পত্র জমা দেন ২ জন প্রার্থী। কিন্তু চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় মোঃ শাহাদাত হোসেন বিনা প্রতদন্দ্বতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। ইতঃপূর্বে তিনি বিআরডিবির চেয়ারম্যান হিসাবে অতি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। শাহাদাত হোসেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওর্য়াডের ইউপি সদস্য। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। বিনা প্রতিদদ্বিতায় মোঃ শাহাদাত হোসেন বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছেন।