নির্মিত হচ্ছে মেগা সিরিয়াল ‘গুলশান অ্যাভিনিউ-টু’। এটি রচনা ও পরিচালনা করছেন নিমা রহমান। বিভিন্ন জনপ্রিয় তারকার পাশাপাশি এতে এরইমধ্যে শুটিং করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। এর বাইরে অভিনেত্রী তাসদিকের নির্দেশনায় ‘বাকের খনি’ ধারাবাহিকে অভিনয় করছেন। টিভি নাটকের বাইরে দীপা খন্দকারের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্যে একটি হলো সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ এবং অন্যটি মো. ইকবালের ‘রিভেঞ্জ’।