জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাবনার সুজানগরের গাজনার বিলে অভিযান চালিয়ে প্রায় ৮লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। উদ্ধারকৃত জালের মধ্যে রয়েছে ৩০টি চায়না জাল, ২৫হাজার মিটার বেড় জাল ও ৫টি খড়া জাল। বুধবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বিলের খয়রান, চরদুলাই, হাটখালী, চরগোবিন্দপুর এবং বোনকোলাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ঐ জাল উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত জাল বিলপাড়ের খয়রান ব্রিজ পয়েন্টে পুড়িয়ে ফেলা হয়।