পাবনার সুজানগরে বুধবার বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে উপজেলার মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের সভা কক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. একেএম সেলিম রেজা হাবিব। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা বুলবুল আহমেদ সবুরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিন উদ্দিন মোল্লা, বিএনপি নেতা আবদুল হাই, ডাঃ আবদুস সালাম, আহম্মেদ আলী লাটু প্রামাণিক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম বাবু মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, ফজলুর রহমান ফজলু, কৃষক দলের আহ্বায়ক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জাকির আহমেদ, ছাত্র নেতা শাকিবুল ইসলাম ও এসএম আফতাব প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় একেএম সেলিম রেজা হাবিব সংবিধান এবং গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান।