কয়রা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে প্রামান্য চিত্র প্রর্দশন করা হয়। গতকাল ১ সেপ্টেম্বর সকাল ৯ টায় দেউলিয়া বাজারের মৎস্য আড়তে প্রামান্য চিত্র প্রর্দশন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মৎস্য ব্যাবসায়ী ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। এরপর উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মৎস্য চাষের জন্য মাটি ও পানি পরীক্ষা করা হয়। এতে ৫৫ জন মৎস্য চাষী সেবা গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সরদার নুরুল ইসলাম।