বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও রংপুর মহানগর বিএনপি’র প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে রংপুর জেলা বিএনপির আয়োজনে স্বরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হঅ। এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। মিছিলটি শহরমুখি যেতে চাইলে পুলিশ বাধা দেয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান, আনিছুর রহমান আনিছ, যুবদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ।
বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র, নেই বাক স্বাধীনতা নেই। গুম খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। মামলা হামলা করে বিরোধী মতের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। প্রশাসন লীগের মাধ্যমে আন্দোলন বন্ধ করা যাবে না।
বক্তারা আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তার নিজ হাতে গড়া তোলা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা আজ এগিয়ে চলেছি।
এদিকে বিকেলে রংপুর মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, রুহুল আমিন বাবলু, মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, যুগ্ন সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম বুসনিয়া আজাদ, মির্জা বাবর বাবলু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম লিটন, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন কৃসকদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ নেওয়াজ রহমান লাবু প্রমুখ।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা, রংপুর মহানগর বিএনপির প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যতা কামনায় করেন দোয়া করা হয়।