জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা বিএনপি, গোপালপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে লালপুরের গৌরীপুরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার (১ সেপ্টেম্বর) সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল এর গৌরীপুরস্থ
বাসভবন চত্বরে লালপুর উপজেলার গোপালপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
এসময় উপস্থিত ছিলেন, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মকসেদ কবিরাজ, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, দুড়দুড়ীড়ায়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাহমিদুর রহমান, কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, লালপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আশরাফুল আলম লুলু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল আজিজ রঞ্জু,
উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুস সালাম, গোপালপুর পৌর যুবদল আহ্বায়ক আবদুল বারী বাবলা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, গোপালপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক হাসান আলী, যুগ্ম আহ্বায়ক মাহী প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল এর কবর জিয়ারত করা হয়।