বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সারাদিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া মাহফিল ও অসহায় দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ। বাদ যোহর হাটখোলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিেেসবে অংশগ্রহণ করেন আদমদীঘি থানা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহাফুজুল হক টিকন। বিশেষ অতিথি হিসেবে আদমদীঘি উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম খান লিখন, ফারুক হোসেন, সুলতানা মাহামুদ চঞ্চল, আবদুস সাত্তার, আদমদীঘি উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, যুগ্ম-আহবায়ক, আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, শিহাব চৌধুরী, অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আবু রায়হান, কারমান হোসেন, মিলন, নজরুল ইসলাম, জুয়েল রানা, রুহুল আমিন, আলমগীর হোসেন, আবুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব আবদুর রাজ্জাক, যুগ্ন আহ্বায়ক শরিফুল মোল্লা, সাজেদুল রহমান, সোহাগ মন্ডল, সুরুজ দেওয়ান, স্বেচ্ছাসেবক দল নেতা রানা, লুৎফর রহমান, কামরুল হাসান, আপেল, উপজেলা ছাত্রদলের নেতা মহিবুল ইসলাম সাকিব, বাপ্পী হাসান রাহুল, জাহিদুল ইসলাম, মেজবাউল হাসান জিহাদ, আবদুল খালেক, মহসিন আলী, নয়ন হোসেন, হাসিবুর রহমান, আলী আফসান জামী, শাকিল হোসেন, আবু হাসান, মোহাম্মদ আলী, ইসতিয়াক আহম্মেদ শিহাব, আসলাম হোসেন, জিসান সরদার,সাহরিয়ার আলিফ, স্বাধীন, আল-আমিন সহ অসংখ্য নেতা-কর্মীরা। দোয়া শেষে চৌধুরি হ্যাচারীতে দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরন করেন মাহাফুজুল হক টিকন।