৪৩তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১সেপ্টেম্বর বুধবার বগুড়ার গাবতলী পৌর বিএনপির আয়োজনে দলিয় কার্যালয়ে এক আলোচনাসভা দলিয় কার্যালয়ে পৌর বিএনপির আহ্বায়ক ডাঃ ছাবেদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহ্বায়ক কমিটির ১নং সদস্য গাবতলী পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আবদুর রহিম পিন্টু, মোঃ মতিউর রহমান মতি, জুলফিকার আলী ভোটো, এস্কান্দার আলী ময়না, আবু হাসনাত শাহীন, খোরশেদ আলম জুয়েল, কামরুল হাসান, নুরেজ্জামান সজল, আবদুল গফুর, বিএনপিনতো কায়দুজ্জোহা টিপু, আঃ সালাম, সবুজ, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম, নুরুল্লাহ আকন্দ, তরিকুল ইসলাম, বুলু, আনিছার রহমান, মোস্তফা কামাল কনক, খোকন পাইকার, লিটু, নান্নু, আনোয়ার, কাউন্সিলর ওবায়দুর রহমান জ্যাক, মোস্তাফিজার রহমান মোস্তা, মহিলাদলনেত্রী ববিতা বেগম, শিউলি বেগম, জামিলা বেগম, যুবদলনেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ তাজুল ইসলাম, মোঃ দৌলতজ্জামান, পলাশ, সেলিম রেজা, জিল্লু, ছনি, সাব্বির, শিলু, এমদাদুল, বাবু, মোস্তা, শাহাদত, পেস্তা, আবদুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল আলিম শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, পৌর ছাত্রদলনেতা আবদুল ওহাব, মোস্তফা কামাল মিঠু, সজল, সেহাগ মিয়া, রাহি, অভি, রাকিব, কলেজ ছাত্রদলনেতা শাকিল, আঃ মোমিন, তারেক, বাবু, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনছার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ। বাদ যোহর নামাজ শেষে দুপুরে দাঁড়াইল বাজার এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে অতিথিবৃন্দ উপস্থিত থেকে উন্নত মানের খাবার প্রদান ও পরিবেশন করে। খাবার পুবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাতসহ জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।