নওগাঁয়৩১ আগস্ট মঙ্গলবার রাতে এক অভিযান চালিয়ে ডিবিপুলি বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, অস্ত্র ও নগদটাকা উদ্ধার করেছে। বুধবার সকালে ডিবি কার্যালয়ে একপ্রেস ব্রিফিংয়ে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ডিবি পুলিশের একটি দল উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে জেলার বদলগাছি থানার মথুরাপুর খাঁ পাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি ম্যাগজিন সহ একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, .. বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও বিভিন্ন সময়ে মাদক বিক্রির নগদদুই লাখ পচাত্তর হাজার টাকা সহ গ্রামের জহির সোনারের ছেলে আবদুল গাফফার (৪৬) কে আটক করে। আটকের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ বাড়ির ছাদে উঠে ধৃত আবদুল গাফফার ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে গ্রামবাসী এিিগয়ে আসে। এ সময গ্রামবাসী পুলিশের পরিচয় নিশ্চিত হয়ে চুপ থাকলে মাদক ব্যবসায়ী বাড়ীর ছাঁদ থেকে লাফিয়ে পাশর্^বর্তী বাড়ীর টিনির চালা অতিক্রম করে পালাতে চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে বদলগাছি থানায় চোরাচালান ও অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশ সুপার আরো হানান ধৃত আবদুল গাফফার একজন কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নওগাঁর বিভিন্ন থানায় ১২ টি চোরাচালান, ১টি অস্ত্র আইন ও ১টি মাদক আইনে মামলা রয়েছে।