বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়ায় কেক কাটা, দোয়া ও আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুরে পৌর বিএনপির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে সিংড়া উপজেলা ও পৌর বিএনপি।
সভায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, শারফুল ইসলাম বুলবুল, থানা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, রুহুল আমিন, বিএনপি সদস্য আতিকুর রহমান লিটন, সাইদুর রহমান সাধু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউল গণি পলাশ, থানা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু প্রমুখ।