নওগাঁয় একশ্রেনীর চাাঁদাবাজরে হাতে জিম্মি হয়ে পড়েছে ক্লিনিক ব্যবসায়ী ও চিকৎসা পেশার সাথে জড়িত অনেকে। ক্ষেত্র বিশেষে ক্লিনিক ব্যবসায়ী বা চিকিৎসকদের দূর্বলতা থাকায় এ সকল ব্যবসায়ী বা চিকিৎসকরা এ সকল চাঁদাবাজদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে চান না। এ কারণেই এ সকল চাঁদাবাজরা প্রায়শই সাধারণ চিকিৎসকদেরও হুমকি দিয়ে চাঁদা আদায় করে থাকে। মাত্র ’শ খানেক এ সকল চাঁদাবাজদের মধ্যে ক্লিনিক এলাকার আশেপাশের কিছু যুবককের সাথে “ক” লিখতে কলম ভাঙ্গা কিছু নামধারি সাংবাদিকও রয়েছে বলে জানা গেছে। শুধু শহর এলাকাতেই নয়, এই চাাঁদাবাজি উপজেলা পর্যায়েও বিস্তার লাভ করছে। দেশে করেনা আক্রমণের আগে এ রকম এক চাঁদাবাজির ঘটনায় স্থানীয় এক ক্লিনিক মালিক প্রতিবাদ করায় বিষয়টি নওগাঁ সদরের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন এর নজরে আসলে তিনি তাৎক্ষনিক চাঁদাবাজি বন্ধে থানা-পুলিশকে কঠোর নির্দেশ প্রদান করলে সে সময় এ ধরণের চাঁদাবাজি কিছুদিনের জন্য বন্ধ হয়। পরবর্তীতে তৎকালিন সদর থানার কর্মকর্তা ইনচার্জ বদলি হওয়ায় আবারও এ সকল চাঁদাবাজ মাথাচাড়া দিয়ে উঠেছে। এ সকল চাঁদাবাজদের দৌরাত্ব সম্প্রতি এতোটাই বেড়েছে যে এদের জন্য চিকিৎসকরা স্বাভাবিক ভাবে চিকিৎসা কাজ চালতে না পেরে অধিকাংশ ক্ষেত্রেই রোগিদের নওগাঁর বাইরে ‘রেফার্ড’ করতে বাধ্য হচ্ছেন। অপরদিকে এ সকল চাঁদাবজদের বিরুদ্ধে থানা-পুলিশে কোন অভিযোগ না করায় থানা-পুলিশও কোন পদক্ষেপ নিতে পারে না। নওগাঁয় স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য অনতি বিলম্বে গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে এ সকল চাঁদাবাজদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহন জরুরি বলে একাধিক ক্ণিনিক মালিক ও চিকিৎসক এ প্রতিবেদকের কাছে মতামত প্রকাশ করেছেন।