পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশের খবর প্রতিনিধি অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান সিদ্দিকী হেলালের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে ভাঙ্গুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু। এ সময় সাংবাদিক হেলালের আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা কারী আশরাফ আলী।
প্রেসক্লাব আয়োজিত এই দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক হেলালের বড় ভাই অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হাই সিদ্দিকী বাচ্চু, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও আমাদের অর্থনীতি প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ও জনতা প্রতিনিধি আয়নুল হক, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশসময় প্রতিনিধি রায়হান আলী, নয়াদিগন্ত প্রতিনিধি অধ্যক্ষ বদরুল আলম, আজকের পত্রিকা প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক,আমাদের সময় প্রতিনিধি প্রভাষক আবদুর রহিম, কালেরকন্ঠ প্রতিনিধি মাসুদ রানা, যুগান্তর প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন, জীবনকথা প্রতিনিধি হাফিজুর রহমান, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিনু রহমান খান, ভোরের ডাক প্রতিনিধি আবদুল খালেক, পাবনার বানীর প্রতিনিধি আবদুল আজিজ, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদি হাসান রানা প্রমুখ।
প্রসঙ্গত, সাংবাদিক হেলাল বর্তমানে রেকটাল টিউমারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।