বগুড়ার কাহালুতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কাহালু উপজেলার দরগাহাট সুলতান পাড়া গ্রামের মৃত আবদুস সামাদ ফকির এর ছেলে মোঃ ইয়ামিন ফকির (৩২)।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশ দরগাহাট সুলতান পাড়া গ্রামস্থ আসামি মোঃ ইয়ামিন ফকিরের বাড়ির সামনে উপর থেকে তাকে ১০০ (একশত) গ্রাম শুকনা গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে কাহালু থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, একাধিক মাদক মামলার আসামি দরগাহাট এলাকার মৃত আবদুস সামাদ এর পুত্র ইয়ামিন ফকিরকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়। তিনি কাহালুবাসীকে সচেতন করতে আরোও জানান মাদক সংশ্লিষ্টতা থাকলে নিস্তার নাই তাই মাদক ছাড়ুন নিরাপদ জীবন গড়ুন।