সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে গতকাল ৩১ আগস্ট ভোর রাতে কেওড়াকাটা এলাকা থেকে অভিযান চালিয়ে ১ টি ডিঙ্গি নৌকা সহ অবৈধ চিংড়ি মাছ আটক করেছে। অপর দিকে একই দিন রাত ২ টার দিকে শাকবাড়িয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে টানা ভারানী এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ ১ টি ডিঙ্গি নৌকা আটক করেছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, আটককৃত চিংড়ি মাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।